সর্বশেষ

শনিবার, ৭ মার্চ, ২০২৬

*রমজান উপলক্ষে হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি ইফতার মাহফিল অনুষ্ঠিত*

*রমজান উপলক্ষে হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি ইফতার মাহফিল অনুষ্ঠিত*

রমজান উপলক্ষে হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন এর ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ মার্চ ২০২৬ খ্রি.) রাজধানীর ৪৫, পশ্চিম আগারগাঁও, ঢাকায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আমজাদ সুমন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব ও হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন এর সদস্য মোঃ সোহাগ, LGD এর অডিট অভিসার সাদেদেল আহমেদ

চলচ্চিত্র নায়ক দেশ ইসলাম, SEA ফাউন্ডেশন এর চেয়ারম্যান গোলাম রহমান, ডেইলি মাগুরা পত্রিকার সাংবাদিক নুরুল হোসেন, ডাঃ এস এম হাবিবুর রহমান, রাজি উদ্দিন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার পরিচালক সিরাজুল ইসলাম সাগর, শাহবাল আহমেদ জনি,কাজী ওয়ালিদ হোসেন,সাইদুল হক চৌধুরী, মোঃ নুরুল ইসলাম্‌, জমশেদ আলী খান, ফিরোজ আল মামুন, ইমরান, নিবির, সাইফুল ইসলাম, তানভীর আহমেদ, ইব্রাহিম খলিল, জাহিদুল ইসলাম, এবং স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আকবর হোসেনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিবল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য ইমরান আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাবঞ্চিত শিশু, মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য, মানবিক সহমর্মিতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।